সময়ের আবর্তে প্রকৃতির নিয়মে এবং প্রয়োজনের তাগিদে সভ্যতার বিবর্তন ঘটে চলেছে। সেইভাবে নানান ঘাত-প্রতিঘাত অতিক্রম করে বহু মেহনতি, শিক্ষানুরাগী ও মহৎ মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল আমাদের প্রিয় মবারকপুর অদ্বৈত মেমোরিয়াল এস. সি. হাইস্কুল যার প্রতিষ্ঠা ভারতের স্বাধীনতার সেই অমৃত বর্ষে। ১৯৪৭ সালের ২রা জানুয়ারি থেকে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজ পৌঁছে গেছে প্লাটিনাম জয়ন্তীতে। এই পথ চলা কখনো মসৃণ ছিল না। বহু বাধা বিঘ্ন কাটিয়ে আজ কলেবর বৃদ্ধি করে স্বমহিমায় মহীরুহে পরিণত হয়ে প্রতিষ্ঠাতাদের লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে আগামীর দিকে ..