জাতীয় সঙ্গীত


জনগণমন - অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, 
গাহে তব জযগাথা। জনগণমঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা! জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।



বিদ্যালয়ের প্রার্থনা সঙ্গীত



আনন্দলোকে, মঙ্গলালোকে বিরাজ, সত্য সুন্দর।।
মহিমা তব উদ্ভাসিত মহা গগণ মাঝে,
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে।।
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে।।
ধরণী'পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
ফুল পল্লব- গীত গন্ধ - সুন্দর বরণে।।
বহে জীবন রজনী দিন চির নূতন ধারা,
করুণা তব অবিশ্রাম জনমে মরণে।।
স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ,
কত সান্ত্বন করো বর্ষণ সন্তাপ হরণে।।
জগতে তব কী মহোৎসব, বন্দন করে বিশ্ব
শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভয় শরণে।।